• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে বাড়ছে পেঁয়াজের বীজ উৎপাদন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ এ.এম.
কুষ্টিয়া শিলাইদহসহ উপজেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজের বীজ চাষ করছেন কৃষকেরা-ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে সবুজে সমারোহ পেঁয়াজ ক্ষেতের রূপ পাল্টে এখন শত শত একর পেঁয়াজের সোনালী মাঠে পরিণত হয়েছে। সাদা ফুল ছেড়ে সবুজ সোনা এখন কালো সোনায় রূপান্তরিত হয়েছে। হাতছানি দিচ্ছে কোটি কোটি টাকায়। কুমারখালীতে প্রায় ২২০ বিঘা জমিতে চাষ হচ্ছে পিঁয়াজের কদম ফুল যা প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা বাণিজ্য হবে। বেড়েছে পেঁয়াজের বীজ চাষের আবাদ। চলতি মৌসুমে জগনাথপুর, চাপড়া, যদুবয়রা, শিলাইদহসহ উপজেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজের বীজ চাষ করছেন কৃষকেরা। প্রতি বিঘায় ১ লাখ টাকা খরচে লাভ হচ্ছে প্রায় ৫ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এই বীজ চাষে ভালো ফলনের আশা করছেন তারা। আর কৃষকদের অনুপ্রেরণা জোগাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। 

উৎপাদন ভালো হওয়ায় ও অধিকা লাভের আশায় পেঁয়াজের বীজ চাষে ঝুকছেন কুমারখালীর কৃষকেরা। সুপার কিং, লাল দীঘ্রি, হাইব্রিড, হিমাশকেল, সুখ সাগর নামে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন তারা। মান ও আকার  ভেদে প্রতি কেজি বীজের দাম দুই থেকে পাঁচ হাজার টাকা। কম খরচে লাভ বেশি হওয়ায় উপজেলায় প্রতি বছরই বাড়ছে পেঁয়াজ বীজের উৎপাদন। উৎপাদন করা এ বীজকে কৃষকেরা তুলনা করছেন সোনার সঙ্গে। আর চাষিদের ফুলের ওপর হাত দিয়ে পরাগায়ণ কীভাবে করতে সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। 

সার ,বীজ ও মজুদের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি বিঘা জমিতে পেয়াজ বীজ চাষে খরচ হচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি উৎপাদন হবে ৬ লাখ টাকা। পেঁয়াজের বীজ চাষ ঝুকিপূর্ণ জেনেও উপজেলার অনেক কৃষক এই চাষকে প্রাধান্য দিয়ে করছেন চাষাবাদ। আগামীতে আরও বড় পরিসরে এই চাষ করার কথা জানান তারা।  

আবহাওয়া ভালো থাকায় চলতি বছরে প্রায় ৩০ মেট্রিক টোন বীজ  উৎপাদন হবে যার বাজার মূল্য ৩০ কোটি টাকা। এতে একদিক যেমন সৃষ্টি হবে কর্মসংস্থান অন্যদিকে লাভবান হবে এসব কৃষকেরা।

চলতি বছর কুমারখালী উপজেলার  ৪ হাজার ৯শ’ ২৮ হেক্টর জমিতে চাষ হচ্ছে পেঁয়াজের বীজ। কৃষিতে সম্পৃক্ততা বাড়লে  বাড়বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরী হবে কর্মসংস্থান। এমনটায় প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের।

ভিওডি বাংলা-মোশারফ হোসেন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশায় সায়েমা খাতুনের উঠান বৈঠক
সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশায় সায়েমা খাতুনের উঠান বৈঠক
নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭