• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও গতিশীল করতে আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকার। এ তথ্য জানিয়েছেন সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি জানান, সার্কের বর্তমান অবস্থা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থার সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে।”

একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা-র বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া সরণি খাল বুড়িগঙ্গায় যুক্তে ৩শ’ কোটি টাকা বরাদ্দ
জিয়া সরণি খাল বুড়িগঙ্গায় যুক্তে ৩শ’ কোটি টাকা বরাদ্দ
দ্রুত জিয়া সরণি খাল উন্নয়নে প্রকল্প চায় ডিএসসিসি
দ্রুত জিয়া সরণি খাল উন্নয়নে প্রকল্প চায় ডিএসসিসি
প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে
ভিওডি বাংলাকে নজরুল ইসলাম খান: প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে