• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: মহাসচিব অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পি.এম.
ফাইল ছবি

সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরওয়ার আলমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। “সরকারি চাকরি আইন, ২০১৮” এর ধারা-৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সরওয়ার আলমকে দুই বছরের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তখন তাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরে তাকে সরিয়ে দেয়। এখন আবার নতুন করে তিনি এই পদে ফিরলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে থাকাকালীন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন
পিলখানা হত্যাকাণ্ড: পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন
নতুন আইজিপি আলী হোসেন ফকির
নতুন আইজিপি আলী হোসেন ফকির
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ