• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কমল খেজুরের দাম

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পি.এম.
বাজারে খেজুরের দাম কমে যাওয়ায় ক্রেতাদের ভিড়ে অল্প সময়েই বিক্রি হয়ে গেল সমস্ত খেজুর-ছবি-ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলা প্রশাসন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি বাজারে যৌথ টাস্কফোর্স অভিযান চলাকালে এক ফল বিক্রেতা খেজুরের দাম কমিয়ে ঘোষণা করলে মুহূর্তের মধ্যেই তার সব খেজুর বিক্রি হয়ে যায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কৃষি বিপণন কর্মকর্তা এবং হেলথ ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে উপস্থিত থাকায় এক ফল বিক্রেতা খেজুরের দাম কমিয়ে ৪৬০ টাকা ঘোষণা করেন। এর আগে একই খেজুর ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে জানান ক্রেতা মোসলেম উদ্দিন। দাম কমানোর পরপরই ক্রেতাদের ভিড়ে অল্প সময়েই বিক্রেতার সমস্ত খেজুর শেষ হয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ উল শাকিব জানান, এই অভিযান নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এদিন টাস্কফোর্স একটি হোটেল পরিদর্শন করে যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত, ক্রয় রশিদ প্রদর্শনে ব্যর্থতা এবং মূল্য তালিকা না থাকার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এই কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে সচেতন করার উদ্দেশ্যে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রমজানজুড়ে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধার জন্য বাজার পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'দল পালার জন্য টিআর-কাবিখা প্রকল্প দেয়া হতো' : আলী আছগার
'দল পালার জন্য টিআর-কাবিখা প্রকল্প দেয়া হতো' : আলী আছগার
আমতলীতে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
আমতলীতে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত