• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিফ প্রসিকিউটর:

রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে দাঁড় করানোর প্রসিকিউশন প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজ অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “যদি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কোনো সদস্য অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”  

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত যথাযথভাবে হয়েছে কি না তা যাচাই-বাছাই করা হবে। তদন্তে কোনো ভুল বা গাফিলতি ধরা পড়লে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ব্রিফিংয়ের আগে সকালে তিনি প্রসিকিউশন টিমের সকল সদস্যের সঙ্গে বৈঠক করেন এবং ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি ও জুলাই আন্দোলনের মামলাসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

এর আগে, ট্রাইব্যুনালের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন আরও একজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অভিযোগ প্রকাশ করেন। বিষয়টি সবার সামনে আসে সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের শেষ কর্মদিবসে, গত সোমবার।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী