• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

রবিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের কয়াগোলাহাট পশ্চিমপাড়ায় সুজন ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন—জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) এবং তার মা মোছা. ছবিনুর বেগম (৪৮)।

র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়। সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে বই মেলায় এমপির আকস্মিক পরিদর্শন
রাজারহাটে বই মেলায় এমপির আকস্মিক পরিদর্শন
মোরগের কণ্ঠে আল্লাহর নাম, এলাকাজুড়ে চাঞ্চল্য
মোরগের কণ্ঠে আল্লাহর নাম, এলাকাজুড়ে চাঞ্চল্য
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১