• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন আইজিপি আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির-ছবি-ভিওডি বাংলা

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মো. আলী হোসেন ফকির ২০২৪ সালের ২০ আগস্ট থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তাকে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।  পরে অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। 

এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদের জন্য যে নামগুলো আলোচনায় এসেছিলো, তার মধ্যে আলী হোসেন ফকিরের নাম অন্যতম। 

উল্লেখ্য যে, বর্তমান আইজিপি বাহারুল আলম ২০ নভেম্বর ২০২৪ তারিখে দুই বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন এবং বর্তমানে তিনিই দায়িত্বে আছেন।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী