• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-ছবি-ভিওডি বাংলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে জালিয়াতি ও অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। আগামী দুই মাসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শিরোনামে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।  

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে  গুরুত্ব বিবেচনায় দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী জনবল নিয়োগ হওয়ার কথা থাকলেও ঘটেছে উল্টোটা। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বসানো হয়েছে দেশবিরোধী, অসৎ ও অদক্ষদের। জাল সনদে স্থায়ী করা হয়েছে চাকরি। যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতের আশীর্বাদপুষ্ট। 

জনবল নিয়োগে এমন বেপরোয়া অনিয়ম, দুর্নীতির নজিরবিহীন অভিযোগ পাওয়া গেছে প্রকল্পের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার  দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির বিরুদ্ধে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক