প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন-মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।
মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাশেদ আল মাহমুদ তিতুমীর পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডা. জাহেদ উর রহমান দায়িত্ব পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক কার্যক্রমে।
এ ছাড়া মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সরকারের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/জা







