বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: আব্দুল মঈন খান

বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি অতীতেও সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।
এসময় মঈন খান আরও বলেন, ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠন করেছেন তারেক রহমান। গনতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে আমরা যোগ দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।
ভিওডি বাংলা/জা







