• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে বাধা দেওয়া হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারের সময় তাকে ঈদের জামাতে অংশ নিতে যেতে দেওয়া হয়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি একটি গণমাধ্যমকে বলেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় এবং মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, “আমাকে যেন এই প্রাসাদে (বঙ্গভবন) গৃহবন্দি করে রাখা হয়েছিল।” তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নিয়ে আসছেন-এটি দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ। তবে ড. ইউনূসের সরকার সেই ধারাবাহিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, দুই ঈদেই তাকে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, তিনি সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন না।

রাষ্ট্রপতি আরও বলেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনেই আয়োজন করা হয়। দীর্ঘদিনের রীতি অনুযায়ী এসব অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। তিনি জানান, ওই সময় প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হলেও তিনি অনুষ্ঠানে অংশ নেননি। যদিও এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, তবুও এটিকে তিনি সৌজন্যের অংশ হিসেবে দেখেন।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছে ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে চলতি মাসে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ফিরে আসে।

রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অনেকটাই আড়ালে ছিলেন। সেই সময়টিকে তিনি নিপীড়নের পর্ব হিসেবেও উল্লেখ করেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় রেওয়াজ ও প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলো সামনে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক