• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লা প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছরের শিশু হুররাম।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোর ৬টার দিকে দাউদকান্দি থেকে চারজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ এবং জিল হকের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় এই দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এছাড়া মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দগ্ধ হন। ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় সনাতন পল্লী চিকিৎসককে অপহরণ চেষ্টা
পাশে দাঁড়ালেন শিমুল বিশ্বাস এমপি পাবনায় সনাতন পল্লী চিকিৎসককে অপহরণ চেষ্টা
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ জন
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ জন
পাবনার সোনালী ব্যাংক থেকে পেনশনের ৩ লাখ টাকা ছিনতাই
পাবনার সোনালী ব্যাংক থেকে পেনশনের ৩ লাখ টাকা ছিনতাই