• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সন্ত্রাসী হামলায় আহত চৌগাছার সাবেক কাউন্সিলর শাহিনুরের মৃত্যু

যশোর প্রতিনিধি    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান (৪৫) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন। তিনি পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর। ওই সময় একদল সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

​হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ক্ষত গভীর হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে তিনি প্রাণ হারান।

​শাহিনুরের আত্মীয় আনিছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শাহিনুর রহমানের মৃত্যুর খবরটি লোকমুখে শুনলেও পুলিশের কাছে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা বা নথিপত্র পৌঁছায়নি।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত