• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে ইফতারে বেড়েছে হালিমের কদর

   ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী মহানগরীতে ইফতারিতে সবাই পছন্দ করেন হালিম। রোজাদাররা অন্যান্য ইফতারি সামগ্রীর সাথে হালিম নিচ্ছেন।

নগরীর প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় ইফতারি হিসেবে হালিম পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন মার্কেটের ছোটখাটো দোকানেও এখন হালিম বিক্রি হচ্ছে। নগরীর চিলিস, রহমানিয়া, নিউ বিদ্যুৎ, মেমোরি বিরিয়ানি হাউস, লক্ষ্মীপুরের হোটেল রাজ ও তৃপ্তি হোটেলে ইফতারি হিসেবে হালিম সুনাম রয়েছে।

এবার ইফতারি হিসেবে গরুর হালিম বড় বাটি ৫০০ টাকা, ছোট বাটি ২৫০ টাকা, খাসির বড় বাটি ৬০০ টাকা, ছোট বাটি ৩০০ টাকায় বিক্রি করছে চিলিস। আর রহমানিয়া বড় বাটি ৩০০ টাকা, ছোট বাটি ১২০ টাকা, নিউ বিদ্যুতে খাসি বড় বাটি ৫০০ টাকা, ছোট বাটি ৩০০ টাকা।

জিরোপয়েন্ট সংলগ্ন ইফতারির দোকানগুলোতে ১৫০ টাকা বড় বাটি ও ছোট বাটি ৭০ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে হালিম। নগরীর মধ্যবিত্ত রোজাদারদের মাঝে এর জনপ্রিয়তা রয়েছে। নগরীর উপকন্ঠের দোকানেও ইফতারির সাথে পাওয়া যাচ্ছে হলিম।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিনের দাপটে হারাচ্ছে ঐতিহ্যের কুড়েঘর
টিনের দাপটে হারাচ্ছে ঐতিহ্যের কুড়েঘর
নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯
রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯