• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটরের বার্তা

   ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রকৃত অপরাধীরা যেন তাদের প্রাপ্য শাস্তি পায়, সে বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। একটি কথা স্পষ্ট করে বলতে চাই—যারা কোনো অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতেই হবে।’

দায়িত্ব গ্রহণের পর বিষয়টির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য পালনের চেষ্টা করবো। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনো বিদ্বেষ থাকবে না।’

বিচার প্রক্রিয়ার গতি বাড়ানোর প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘চলমান বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে এ গতি আরও বাড়বে।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়-পলক গণহত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়
চিফ প্রসিকিউটর: জয়-পলক গণহত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
স্বাভাবিক গতিতে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার : আইনমন্ত্রী
স্বাভাবিক গতিতে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার : আইনমন্ত্রী