• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৭ দিনের আলটিমেটাম

ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৫ ঘণ্টারও বেশি সময় অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন চার দফা দাবিতে আন্দোলন করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া না হলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। আমরা ৫ সদস্যের দল সেখানে গিয়েছিলাম। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পরে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে যাচাই-বাছাই এবং দাবি পূরণে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা আজকের মতো কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলা-বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আগামী ৭ দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখি, তাহলে আমরা আবারও আন্দোলনে নামতো বাধ্য হব।

ভিওডি বাংলা/ সাকিব/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক