• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৫ বাসে আগুন

শতাধিক যানবাহন ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পি.এম.
শেয়ার করুন 0
শতাধিক যানবাহন ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। এসময় ৪-৫টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সবশেষ তথ্য অনুযায়ী, সড়ক অবরোধ থাকায় রাত সাড়ে সাতটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার বিকালে কালিয়াকৈর-নবী নগর সড়কের চক্রবতী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

পুুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক কারখানার ভেতর ও কালিয়াকৈর নবী নগর সড়কে আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবারও মোজার মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এসময় শতাধিক গণপরিবহন ভাঙচুর করা হয়। এছাড়া ৪-৫টা বাসে আগুন দেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এসময় তিনি গণপরিবহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার