• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামুনুলকে আসামি করে মামলা দেবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পি.এম.
ববি হাজ্জাজ ও মামুনুল হক। ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এসব ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক-কে প্রধান আসামি করে একাধিক মামলা করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

ববি হাজ্জাজের অভিযোগ, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন বলে দাবি করেন তিনি। 

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পার হতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইনি প্রক্রিয়া ছাড়া ছাড়ব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, “তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে গেলে তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ বাধা দেয়, পরে সেনাবাহিনী এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে।”

তিনি আরও দাবি করেন, আহত হওয়ার ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের সময় ঘটেছে। তার ভাষ্য, “ভোট চুরি-ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার পর এখন মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলছে। এতে স্থিতিশীল পরিবেশে অস্থিরতা তৈরি হতে পারে।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি: এম এ মালিক
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি: এম এ মালিক
ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান আবদুস সালামের
ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান আবদুস সালামের
বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান: নজরুল ইসলাম খান
বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান: নজরুল ইসলাম খান