• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী–এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রোববার বাদ যোহর পিজি হাসপাতাল কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, রুহুল কবির রিজভী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করে তিনি দলের প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. আউয়াল আরও বলেন, গণতন্ত্রের জন্য নিরলস পরিশ্রম করতে গিয়ে নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখতে পারেননি রিজভী। নির্বাচনে দলকে বিজয়ী করতে বিরামহীন কাজ করার সময় গত ১০ ফেব্রুয়ারি তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন। এ অবস্থায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত প্রার্থনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল
জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ
মির্জা ফখরুল জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ