• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষ বাধাগ্রস্ত করতে পারবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য চীন সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ সরকার চাইলে আমরা যেকোনো সময় কাজ শুরু করতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের ওপর নির্ভর করছে।”

রাষ্ট্রদূত আরও জানান, নতুন উদ্যোগগুলো বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

ইয়াও ওয়েন বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। এই সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “চীন সবসময় বাংলাদেশের পাশে আছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সাবেক প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উচ্চ পর্যায়ের সফর ও দ্বিপক্ষীয় সংলাপ অব্যাহত থাকবে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী
ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী