• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা শপথ নিয়েছি দুর্নীতি করব না, করবো না করতেও দেবোনা।”

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে বৈঠকে এসব কথা জানান মন্ত্রী। এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, “শিক্ষায় এমনভাবে নীতি পরিবর্তন আনা হবে যাতে পাঁচ বছর পর পর শিক্ষকদের এখানে এ বিষয়ে আসতে না হয়।”

বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা কারিকুলাম সংস্কার, চাকুরী জাতীয়করণ, অবসর সুবিধা বৃদ্ধি এবং কল্যান ট্রাস্ট গতিশীল করার মতো বিভিন্ন দাবি উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী জানান, এসব বিষয়ে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং শিক্ষকদের দাবির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

এছাড়া ববি হাজ্জাজ বলেন, “শিক্ষায় যে সকল পরিবর্তন আনা হবে, তাতে শিক্ষকদের মন্ত্রণালয়ে বারবার আসতে হবে না।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
ছবি: সংগৃহীত
ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী