• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আজিজুল ইসলাম আন্নাসহ ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, আজ ২২ ফেব্রুয়ারি সকালে দয়াগঞ্জ-জুরাইন সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আজিজুল ইসলাম আন্নাসহ চারজন নিহত হয়েছেন।

ইশরাক হোসেন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তার সকল ভুল ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন।"

তিনি অবিলম্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী
ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী