• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাইওয়ে পুলিশের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। প্রায় তিন দশকের পুলিশি অভিজ্ঞতা নিয়ে তিনি সংস্থাটির নেতৃত্বে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনিক দক্ষতা, কার্যকর নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনায় ফারুক আহমেদ কর্মজীবনের প্রতিটি পর্যায়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান।

কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।

হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং আধুনিক যান চলাচল ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল
আব্দুল জব্বার মণ্ডল ‘ভোক্তা অধিকার টিমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী’
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর সাক্ষাৎ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী