• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৭ আফগান নিহত সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী রোজার সময়সূচিতে প্রধানমন্ত্রীর সময়মতো উপস্থিতি ও মন্ত্রীদের উপস্থিতির খোঁজখবর পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম শাবিন, এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩টায় শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একুশের মোনাজাতে শহীদ জিয়ার নাম না নেওয়ায় ছাত্রদলের প্রতিবাদ, পুনরায় দোয়া
একুশের মোনাজাতে শহীদ জিয়ার নাম না নেওয়ায় ছাত্রদলের প্রতিবাদ, পুনরায় দোয়া
চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে
চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে
ভাসানী হলের শিক্ষার্থীদের লেন্সে বায়ান্নের ভাষা আন্দোলন
বাকৃবি ভাসানী হলের শিক্ষার্থীদের লেন্সে বায়ান্নের ভাষা আন্দোলন