• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকাকে বাঁচিয়ে রাখতে হবে: আবদুস সালাম রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতেই হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, “কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” দেশের অর্থনীতিকে স্থায়ী ও শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়ানো একান্ত জরুরি। তিনি জানান, কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় বাধা। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।”

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দেশের অনেক কৃষক এখনও পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সরবরাহ করলে শ্রম ও সময় উভয়ই বাঁচবে, উৎপাদন আরও দক্ষ হবে। তিনি উল্লেখ করেন, সঠিক চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা এবং ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। তাই কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া তিনি বলেন, “কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রবীন্দ্র সরোবরে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
রবীন্দ্র সরোবরে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত