• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী রোজার সময়সূচিতে প্রধানমন্ত্রীর সময়মতো উপস্থিতি ও মন্ত্রীদের উপস্থিতির খোঁজখবর পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, “কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” দেশের অর্থনীতিকে স্থায়ী ও শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়ানো একান্ত জরুরি। তিনি জানান, কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় বাধা। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।”

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দেশের অনেক কৃষক এখনও পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সরবরাহ করলে শ্রম ও সময় উভয়ই বাঁচবে, উৎপাদন আরও দক্ষ হবে। তিনি উল্লেখ করেন, সঠিক চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা এবং ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। তাই কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া তিনি বলেন, “কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি
২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি
মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা