• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাইফ আলী’র নিরাপত্তায় অভিনেতা রণিত রায়


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পি.এম.
শেয়ার করুন 0
সাইফ আলী’র নিরাপত্তায় অভিনেতা রণিত রায়

বিনোদন ডেস্ক

নিরাপত্তার খাতিরে বলিউডের বহু অভিনয়শিল্পীকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে চলতে দেখা যায়। কিন্তু সাইফ আলি খান কিংবা তার পরিবার এমনটায় অভ্যস্ত ছিলেন না। তবে এবার সাইফের নিরাপত্তায় বেশ সচেতন হয়েছে পরিবার।

কোনোরকম বিপদ এড়াতে সাইফের হাসপাতাল থেকে ফেরার আগেই পৌঁছে যান ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়ের টিম। কারণ, এখন অভিনেতার নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত। অভিনেতা এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।

ভিওডি বাংলা/


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া