• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পি.এম.
বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বা পরশু দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ২৩২ জন।

ভিওডি বাংরা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
ধর্মীয়-সামাজিক সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত
ধর্মীয়-সামাজিক সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী