• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন-তিশা

বিনোদন ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পি.এম.
আজমেরী হক বাঁধন, জাইমা রহমান ও তানজিন তিশা। ছবি: কোলাজ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রশংসা করেছেন দুই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তানজিন তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’

তিনি আরও লেখেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

অন্যদিকে আজমেরী হক বাঁধন তার পোস্টে লিখেছেন, ‘এই মেয়েটিকে আমি সত্যিই ভীষণভাবে শ্রদ্ধা করি—জাইমা রহমান। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছি। সে যেভাবে নিজেকে উপস্থাপন করে, যেভাবে কথা বলে, পৃথিবীকে যেভাবে দেখে এবং সবসময় যেভাবে স্থির ও মাটির কাছাকাছি থাকে—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

বাঁধন আরও লেখেন, ‘তার চিন্তায় স্পষ্টতা আছে, উপস্থিতিতে আছে দৃঢ়তা। তার মধ্যে আমি ভবিষ্যতের একজন নেতার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাই। তার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অনেক ভালোবাসা।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিশার বাড়িতে গুলি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ ববি আটক
দিশার বাড়িতে গুলি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ ববি আটক
রোজা রেখেও কাজ করি, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: বুবলী
রোজা রেখেও কাজ করি, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: বুবলী
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই