কুড়িগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথমে পুষ্পস্তাবক অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা বিএনপি, পৌরসভা, কুড়িগ্রামপ্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তাবক অর্পণ করে। পুষ্পস্তাবক অর্পণ শেষে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ পুলিশ সুপার ফজলে রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়োকোবাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ







