• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা মডেল থানা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পাংশাবাসী তাঁদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
কুড়িগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কুড়িগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত