• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.
জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলগণ সশরীরে অংশ নেন। কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্বাচিত করা হয় এবং তাদের শপথ পরিচালনা করেন জামায়াত আমির।

নায়েবে আমির

নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন—এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।

সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল

সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সাতজন—মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ

২০২৬–২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। একই মেয়াদে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদও গঠন করা হয়। কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন।

কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৯ জন, যার মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

নির্বাচন কমিশন গঠন

৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

অঞ্চল পরিচালক মনোনয়ন

এ ছাড়া সারা দেশের ১৪টি অঞ্চলের জন্য অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। রংপুর-দিনাজপুর অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত বিভিন্ন দায়িত্বশীলদের এ দায়িত্ব দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের