• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাসমুক্ত: শিক্ষামন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পি.এম.
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

নকলবিরোধী অভিযানের পর এবার শিক্ষাঙ্গনকে পুরোপুরি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিল সরকার। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না।’

তিনি আরও জানান, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত ধারায় এগোবে এবং ভবিষ্যতের বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে একই দিনে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টোল প্লাজায় নন-স্টপ পারাপারে বাড়ছে গতি, কমছে ভোগান্তি
ইটিসি রেজিস্ট্রেশন শুরু টোল প্লাজায় নন-স্টপ পারাপারে বাড়ছে গতি, কমছে ভোগান্তি
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী