• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী

পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবা থানার বড়ইকুড়ি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোছাব্বর হোসেনের ছেলে। সে এই হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি। 

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে ভিকটিম পলাশ মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় সজোরে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে।

​গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আঘাতের মাত্রা বেশি হওয়ায় পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই রাজিবসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
বাঘায় গাছে গাছে সুরভিত মুকুল, পরিচর্যায় ব্যস্ত কৃষক
বাঘায় গাছে গাছে সুরভিত মুকুল, পরিচর্যায় ব্যস্ত কৃষক