• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে হামলার শিকার মনিরা মিঠুর ছেলে

বিনোদন ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মনিরা আক্তার মিঠু-র বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ দাবি করেন অভিনেত্রী নিজেই। 

একটি প্রাইভেটকারের ছবি শেয়ার করে মিঠু লেখেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেটকারটি ভয়ংকর গতিতে এসে আমার গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর দুজন ব্যক্তি আমার বড় ছেলে উপন্যাসকে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিওও ধারণ করা হয়েছে।’

পোস্টে তিনি অভিযুক্ত গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫’ উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ দিতে রাজধানীর উত্তরার তুরাগ থানা-য় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলা করার পর বিস্তারিত জানানো হবে।’

এ বিষয়ে তুরাগ থানা-র ডিউটি অফিসার সানজিদা বলেন, ‘মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। তিনি কী অভিযোগ নিয়ে এসেছেন, তা এখনো আমরা শুনিনি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া
আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান খান
আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান খান
চেক বাউন্স মামলায় আমিশার গ্রেপ্তারি পরোয়ানা
চেক বাউন্স মামলায় আমিশার গ্রেপ্তারি পরোয়ানা