• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হোসে মারিয়া বালকাজার পেরুর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
নতুন প্রেসিডেন্ট হোসে মারিয়া বালকাজার। ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ পেরু-র নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হোসে মারিয়া বালকাজার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দেশটির কংগ্রেস তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে গত এক দশকে তিনি পেরুর অষ্টম প্রেসিডেন্ট হলেন।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৮৩ বছর বয়সী সাবেক বিচারক বালকাজার বামপন্থি দল পেরু লিবরের প্রতিনিধি। ১৩০ সদস্যের কংগ্রেসে তিনি তিন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পেরুতে প্রেসিডেন্ট পরিবর্তন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সংবিধানের ‘স্থায়ী নৈতিক অক্ষমতা’ সংক্রান্ত ধারার বিস্তৃত ব্যাখ্যা ব্যবহার করে আইনপ্রণেতারা প্রায়ই ক্ষমতাসীন প্রেসিডেন্টদের অপসারণ করেছেন।

ভোটাভুটির পর কংগ্রেসের প্রেসিডেন্ট ফারনান্দ রোসপিগলিওসি বালকাজারকে শপথ বাক্য পাঠ করান। তিনি আগামী পাঁচ মাস দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচনে বিজয়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী ১২ এপ্রিল পেরুর নাগরিকরা নতুন প্রেসিডেন্ট ও আইনসভা সদস্য নির্বাচন করবেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থী জুনে রানঅফ নির্বাচনে অংশ নেবেন।

বালকাজার সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচন ‘প্রশ্নাতীত’ ও স্বচ্ছ করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে দেশের সামষ্টিক অর্থনৈতিক নীতি ও মুদ্রানীতি অব্যাহত রাখা হবে। সংগঠিত অপরাধ দমনে নতুন করে জোর দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে মঙ্গলবার কংগ্রেস অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোস জেরিকে দুর্নীতির অভিযোগে অপসারণ করে। ২০২১ সালে কার্যক্রম শুরু করা বর্তমান কংগ্রেস এখন পর্যন্ত তিন রাষ্ট্রপ্রধানকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করেছে।

জেরির বিরুদ্ধে চীনা ব্যবসায়ী এবং এক রাষ্ট্রীয় ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে। যদিও তিনি দাবি করেন, এটি ছিল পেরু-চীন উৎসব আয়োজনের সমন্বয় বৈঠক। দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস তার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে অবৈধ প্রভাব খাটানো ও রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এপি জানিয়েছে, নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হত্যা ও চাঁদাবাজির ঊর্ধ্বগতি, যা ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!