• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আটঘরিয়ায় স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে আহত স্ত্রী লাইলী খাতুন (৪৫) মারা গেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মারধর করা হয়।

আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী খাতুন গুরুতর আহত হন।

পরে তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে লাইলী খাতুনের মৃত্যু হয়।

এ বিষয়ে আটঘরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। 

ভিওডি বাংলা-এম এস রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী