• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন হবে যে তা বিশ্বব্যাপী ঈর্ষণীয় হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেছেন, বিদেশ থেকে সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে, আর বাংলাদেশের সন্তানরা বিদেশে পড়াশোনার জন্য উদগ্রীব থাকবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিসে প্রবেশ করে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন দেখিয়েছেন—২০ কোটি মানুষকে উন্নত শিক্ষা প্রদানের—আমরা সেই পরিকল্পনার ভিত্তিতে কাজ চালাব।”

ববি হাজ্জাজ আরও জানান, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষাসহ সকল স্তরে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন। তিনি বলেন, “অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করছি।”

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠানোর, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না—এটাই আমাদের স্বপ্ন। এটি বাস্তবায়নে আমরা কাজ করব।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে