• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

রেমিট্যান্সে বইছে সুবাতাস, বেড়েছে রিজার্ভও

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চতায় পৌঁছাবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন, ফেব্রুয়ারিতেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছরের শেষের দিকে তা আরও দৃঢ় অবস্থানে থাকবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, “বিগত সময়ে এই খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কারমূলক কার্যক্রমগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, “অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি, তবে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে।” মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানোর লক্ষ্য এখনও পুরোপুরি অর্জিত হয়নি, তবে সে প্রচেষ্টা অব্যাহত আছে। নতুন সরকারকে তিনি বিনিয়োগ বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।

একই অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সক্ষম করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ চায় না। বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে নতুন সরকার।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
নিত্যপণ্যের বাজার নিয়ে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ
নিত্যপণ্যের বাজার নিয়ে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ