• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পি.এম.
সামরিক মহড়ার মধ্যে কৌশলগত নৌপথে জাহাজ চলাচল স্থগিত-ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, চলমান সরাসরি (লাইভ) সামরিক মহড়ার কারণে আপাতত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। মহড়া শেষ হলে প্রণালীটি আবার খুলে দেওয়া হবে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মহড়া চলাকালে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহড়া শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌপথ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাহিনীর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি জানান, মহড়ার সময় কোনো বাণিজ্যিক জাহাজকে প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, পুনরায় চলাচল চালুর বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনের ওপর নির্ভর করবে।

হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী একটি অত্যন্ত কৌশলগত সামুদ্রিক পথ। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এর গুরুত্ব অপরিসীম। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে সাময়িক বন্ধ ঘোষণার খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ নৌপথে যেকোনো ধরনের সামরিক কার্যক্রম বা বিধিনিষেধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ চেইনে সরাসরি প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি প্রধান রুট। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি জেসি জ্যাকসন আর নেই
নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি জেসি জ্যাকসন আর নেই
খাইবারে জোড়া বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত ১৭
খাইবারে জোড়া বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত ১৭
ইরানের সঙ্গে পরোক্ষ সংলাপে যুক্ত হবেন ট্রাম্প
ইরানের সঙ্গে পরোক্ষ সংলাপে যুক্ত হবেন ট্রাম্প