• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি জেসি জ্যাকসন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পি.এম.
জেসি জ্যাকসন-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার নেতা ও ধর্মযাজক জেসি জ্যাকসন ৮৪ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে জ্যাকসন বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য সক্রিয় ছিলেন। ১৯৬০-এর দশকে তিনি নাগরিক অধিকার আন্দোলনে যুক্ত হন এবং প্রখ্যাত নেতা মার্টিন লুথার কিং এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন।

রাজনীতিতেও জ্যাকসনের অবদান উল্লেখযোগ্য। তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে ১৯৮৪ ও ১৯৮৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। যদিও তিনি মনোনয়ন পাননি, তবু তার প্রার্থিতা মার্কিন রাজনীতিতে আফ্রিকান-আমেরিকানদের অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করে।

জ্যাকসন সামাজিক ও অর্থনৈতিক সমতার লক্ষ্যে ‘অপারেশন পুশ’ এবং ‘রেইনবো কোয়ালিশ’ প্রতিষ্ঠা করেন। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসায়িক ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি পারকিনসন্স রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার পরিবার জানিয়েছে, শান্তিপূর্ণভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মার্কিন সমাজে ন্যায়, সমতা ও মানবাধিকারের জন্য জেসি জ্যাকসন যে আপসহীন কণ্ঠস্বর হিসেবে স্মরণীয়, তার অবদান চিরকাল মনে রাখা হবে। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!