• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পি.এম.
নবনির্বাচিত তথ্য ও সম্প্রচারমন্ত্রীদের প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা স্বাগত জানান-ছবি: সংগৃহীত

নবনির্বাচিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় প্রেসক্লাবে আসেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁরা প্রেসক্লাবে পৌঁছান। 

এসময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক বাছির জামান, একেএম মহসীন, কাজী রওনকসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা তাঁদের স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ছাত্রজীবন থেকেই প্রেসক্লাব তাঁর ‘সেকেন্ড হোম’। এখানকার সাংবাদিকদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রেসক্লাবে এলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। একসময় এখানকার ডালপুরি খেয়ে হরতাল-সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, এখন তিনি দায়িত্বের জায়গায় রয়েছেন। সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না করলে গণমাধ্যমের সমস্যা সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দফাগুলোর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সে আলোকে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এর আগে সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হবে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করতে চান। এ পথচলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে প্রেসক্লাবে এসেছেন, এতে সাংবাদিকরা আনন্দিত। গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অভিযাত্রায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব।

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের প্রধান দাবি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। তিনি বলেন, অতীতে গণমাধ্যমকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকরা সত্য তুলে ধরবেন, সরকার সেই সত্যের ভিত্তিতে পদক্ষেপ নেবে-এটাই প্রত্যাশা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
গরম পেঁয়াজু-বেগুনি আর জিলাপির ঘ্রাণে মুখরিত ইফতার বাজার
গরম পেঁয়াজু-বেগুনি আর জিলাপির ঘ্রাণে মুখরিত ইফতার বাজার
‘সবার আগে বাংলাদেশ’ দেশের স্বার্থে কাজ করবে পররাষ্ট্রনীতি
শামা ওবায়েদ: ‘সবার আগে বাংলাদেশ’ দেশের স্বার্থে কাজ করবে পররাষ্ট্রনীতি