• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শামা ওবায়েদ:

‘সবার আগে বাংলাদেশ’ দেশের স্বার্থে কাজ করবে পররাষ্ট্রনীতি

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পি.এম.
নিজ বাড়িতে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-ছবি-ভিওডি বাংলা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের সব নীতি দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়িত হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিজ বাড়িতে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নির্ভর করবে না, বরং সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে। আমাদের নীতি সব ক্ষেত্রেই দেশের মানুষকে অগ্রাধিকার দেবে।”

তিনি আরও জানান, বিদেশি ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই এই সমস্যাগুলো দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।

শামা ওবায়েদ ঢাকা থেকে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে পৌঁছান। এরপর তার বাবা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান এর কবর জিয়ারত করেন। এরপর হাজারও মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্য দেশীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে স্বচ্ছতা, সমমর্যাদা এবং দেশের স্বার্থকে কেন্দ্র করে কাজ করার সংকল্পকে তুলে ধরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক