• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন সরকারের প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পি.এম.
শামা ওবায়েদ -ছবি: সংগৃহীত

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগের তরফ থেকে আজ সন্ধ্যায় নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯৭টি নির্বাচনি আসনের ২০৯টিতে জয় পেয়েছে। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসনে জয়লাভ করেছে, যেখানে জামায়াত এককভাবে ৬৮ আসন পায়। সরকারি গঠন করতে হলে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫১টি আসনে জয়ী হতে হয়। অর্থাৎ মোট আসনের ৫০.৩৩ শতাংশ জয়ী হলে সরকার গঠন করা যায়। বিএনপির এই নিরঙ্কুশ জয় দলের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির ভূমিধস জয় অর্জনের পেছনে বিভিন্ন কারণ কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রভাবশালী নেতৃত্ব, ১৭ বছরের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, দলের অটুট ঐক্য এবং প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের ত্যাগ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে দলের কার্যনির্বাহী প্রধান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব প্রদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা।

নির্বাচনী প্রচারে তার নেতৃত্ব, দলীয় ঐক্য এবং সাংগঠনিক পুনর্গঠন বিএনপিকে নতুন প্রাণবন্ত করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, তারেক রহমান কেবল নির্বাচনে জয় নিশ্চিত করেননি, বরং দলের জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক রোডম্যাপ স্থাপন করেছেন। এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো- গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠা।

শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় বিএনপির অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। দলের নেতারা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার গঠন ও কার্যক্রম দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিগত কয়েক বছর ধরে দলের শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখায়, বিশেষ করে স্থানীয় ও জাতীয় স্তরে, বিএনপি নির্বাচনে সুস্পষ্ট বিজয় অর্জনে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের দক্ষ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্ব দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত
বিএনপি না শপথ নিলে জামায়াতও শপথ নেবে না
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের: বিএনপি না শপথ নিলে জামায়াতও শপথ নেবে না
জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি
জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি