{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন পর একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পথে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

নতুন সরকারের মন্ত্রণালয় বণ্টন সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে জানা যাবে। তবে এ পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান; স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাহউদ্দিন আহমদ; অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী; খন্দকার মোশাররফ পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিমানমন্ত্রী হবেন অনিন্দ ইসলাম অমিত; শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন এহসানুল হক মিলন।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু; জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে ইকবাল হাসান টুকু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস দায়িত্বে আসছেন।

এছাড়া মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, অ্যানি, আন্দালিভ রহমান পার্থ এবং আসাদুজ্জামান। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবির, নুরুল হক নূর ও আমিনুল হক। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, মেয়র আরিফুল হক, দীপেন দেওয়ান, মীর শাহে আলম ও কিশোরগঞ্জের মো. শরিফুল আলম।

আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। এরপর আলাদা সময়ে জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সদস্যরাও শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করেছে।

বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬ শতাংশ ভোট পায়। এনসিপি শাপলা-কলি প্রতীকে ৩.০৫ শতাংশ, ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে ২.৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ২.০৯ শতাংশ ভোট পায়।

অন্য দলের ভোট হার ১ শতাংশের নিচে, যেখানে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু পরিস্থিতি জানতে ১০ দিনের বিশেষ জরিপ শুরু করেছে ডিএসসিসি
ডেঙ্গু পরিস্থিতি জানতে ১০ দিনের বিশেষ জরিপ শুরু করেছে ডিএসসিসি
ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ
ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ
সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
আবদুস সালাম: সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়