• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পি.এম.
আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় স্থান পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। গণমাধ্যমকে একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হন। নির্বাচনে হেরে গেলেও সাবেক এই তারকা ফুটবলারের নাম শুরু থেকেই ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আলোচনায় ছিল।

শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হলো। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের হাতে এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর দায়িত্ব থাকবে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত
শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত
বিএনপি না শপথ নিলে জামায়াতও শপথ নেবে না
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের: বিএনপি না শপথ নিলে জামায়াতও শপথ নেবে না
জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি
জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি