শপথ নিতে সংসদ ভবনে নাহিদ, আখতার ও হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। তারা সংসদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন।
সকাল ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে নাহিদ ইসলাম ও হাসনাত একসাথে সংসদে প্রবেশ করেন। এরপর ১৯ মিনিট পর, সকাল ১১টা ৪৫ মিনিটে আখতার হোসেন লাল প্রাইভেটকারে সংসদে প্রবেশ করেন।
জুলাই গণ-অভ্যুত্থান থেকে উদ্ভূত তরুণদের রাজনৈতিক দল এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়টি আসন জিতেছে। বিজয়ী প্রার্থীদের মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১, আখতার হোসেন রংপুর-৪ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে জয়লাভ করেছেন।
ভিওডি বাংলা/এমএস







