• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

শপথ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ এ.এম.
শপথ অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ ভবনে পৌঁছান তারেক রহমান-ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণকে কেন্দ্র করে আজ দিনভর সংসদ এলাকায় সাজ সাজ রব ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছান। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে তিন ধাপে, প্রতি ধাপে ১০০ জন করে এমপি শপথ নেবেন। এরপর দুপুরে সংসদীয় দলের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করার কথা রয়েছে।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়ানো হবে। সন্ধ্যার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার উন্মুক্ত পরিবেশে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে অস্থায়ী বিশাল মঞ্চ, ভিভিআইপি জোন এবং অতিথিদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবন এলাকা মেরামত ও সংস্কার করে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কার প্রক্রিয়ার নতুন অধ্যায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

ভিওডি বাংলা/জা   
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
যে বাজেটে মদ-সিগারেটের দাম বেড়েছে তা বিরোধীদলের ভাল লাগে না: প্রধানমন্ত্রী
যে বাজেটে মদ-সিগারেটের দাম বেড়েছে তা বিরোধীদলের ভাল লাগে না: প্রধানমন্ত্রী
যুবদলের  নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল
যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল