টপ নিউজ
সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পি.এম.

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
জামায়েত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনজিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমারেরর বাসায় যাচ্ছেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ইসলামি আন্দোলন বাংলাদেশ–এর আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







