• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মন্ত্রিসভা কেমন হবে, জানালেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা—নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য। দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।

হাফিজ বলেন, নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে—সেই প্রত্যাশা করি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এদেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করত।

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক